ব্রেকিং নিউজঃ

ধর্ষকরাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে: তসলিমা নাসরিন

ভারতে ১২ বছরের নিচের কোনো শিশু ধ’র্ষণ মা’মলায় সর্বোচ্চ শাস্তি মৃ’ত্যুদণ্ডের সি’দ্ধান্ত দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।

শনিবার এই বিষয়েমন্ত্রিসভায় একটি অধ্যাদেশও পাশ হয়েছে।

কিন্তু ওই দিনই ধ’র্ষকদের মৃ’ত্যদণ্ড দেয়ার বি’রুদ্ধে মত দিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তার মতে, ধ’র্ষকরাও মানুষ,তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। শনিবার দেশটির কেরালার একটি শপিং মলে নিজের লেখা বই ‘স্পিল্ট-অ্যা লাইফ’এর প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তসলিমা।

অনুষ্ঠানে ধ’র্ষকদের মৃ’ত্যুদণ্ড দেওয়া নিয়েসাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, পশ্চিমবঙ্গে ধ’র্ষককে ফাঁ’সিতে ঝোলানো হয়।

তাই বলে কি রাজ্যে ধ’র্ষণের সংখ্যা কমেছে? তসলিমা বলেন, আগে ছেলেদের যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

তাহলেই তাদের এই ধরনের অ’পরাধ সংগঠিত করা থেকে দূরে রাখা যাবে। তিনি আরও বলেন, ‘কেউ অপরাধী হয়ে জন্মায় না। তাই সবাইকে নিজেদের ভুল শোধরানোর একটা সুযোগ দেয়া উচিত।

নারী অধিকার নিয়ে কথা বলি বলে মৌলবাদীদের হা’মলার ল’ক্ষ্য আমি।

তবে আমি মানবতায় বিশ্বাসী। ধর্মের নামে মানুষকে হ’ত্যা করার প্রচণ্ড বি’রোধী।’

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930