ব্রেকিং নিউজঃ

জেমস বন্ডের দেখা মিলবে এপ্রিলে

জেমস বন্ড সিরিজের ২৫তম সংস্করণ ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির সময় আবার পেছাল। সিনেমাটি আগামী বছরের ২ এপ্রিল মুক্তি পাবে বলে জানানো হয়েছে সিনেমাটির ওয়েবসাইটে।

জানা গেছে, এর আগে সিনেমাটির মুক্তির কথা ছিল চলতি বছরের এপ্রিলে। তবে করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে আগামী নভেম্বরে মুক্তির কথা ছিল। নতুন মুক্তির তারিখ ঘোষণার পর সিনেমাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, “আমরা বুঝতে পারছি, এই বিলম্ব আমাদের ভক্তদের হতাশ করবে।

কিন্তু আমরা আগামী বছর একসঙ্গে ‘নো টাইম টু ডাই’ শেয়ার করব।”

গুপ্তচর-অ্যাকশনধর্মী সিনেমা ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা।

মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি।

সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তাঁর পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930