ব্রেকিং নিউজঃ

আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের মানুষ স্বস্তিতে আছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই নভেল করোনাভাইরাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষ স্বস্তিতে আছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আজ শনিবার সকালে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে জনগণের সংগঠন, চলমান দুর্যোগের সময় তা আবারও প্রমাণিত। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই দেশের মানুষ স্বস্তিতে আছে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ শনিবার সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930