ব্রেকিং নিউজঃ

করোনা মোকাবিলায় বিভিন্ন দেশ জটিল পরিস্থিতির মুখোমুখি : ডব্লিউএইচও

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি সপ্তাহে ১০ লাখ মানুষের মৃত্যুর মাইলফলক পার হলেও দৃঢ় নেতৃত্ব ও ব্যাপক কৌশল গ্রহণের মধ্য দিয়ে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণের ‘ধারা’ পরিবর্তন করার সময় এখনো চলে যায়নি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে এখন প্রায় ২০ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
চারটি ভিন্ন ভিন্ন জাতীয় পরিস্থিতি বর্ণনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন, যেসব দেশ দ্রুততার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার পদক্ষেপ নিয়েছিল, সেসব দেশে বড় ধরনের সংক্রমণ এড়ানো গেছে।
অন্যান্য দেশে সংক্রমণের মাত্রা বেশি হলেও তাদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এখনো এ ভাইরাসের মোকাবিলা করে যাচ্ছে বলে জানান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। ইউএন নিউজ এ খবর জানিয়েছে।
জাতিসংঘপ্রধান বলেন, কয়েকটি দেশ প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পারলেও পরবর্তী সময়ে লকডাউন বা বিধিনিষেধ তুলে নেওয়ার পর সেখানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং এখনো বিভিন্ন দেশ সংক্রমণের তীব্র পর্যায়ে রয়েছে।
করোনার সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য ব্যবস্থা ও এই খাতের কর্মীদের সুরক্ষা নিশ্চিতের প্রক্রিয়া জোরদার করার আহ্বান জানিয়ে টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘কোভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবিলার এক জটিল মুহূর্ত চলছে এখন।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930