ব্রেকিং নিউজঃ

জেরুসালেম শুধুমাত্রই আমাদের শহর; এই শহরেই আমাদের প্রথম কিবলা: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আল কুদ্‌স শহর বা জেরুসালেমকে “আমাদের শহর” বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তুর্কি আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন।

এ সময় এরদোগান বলেন, “এই শহর থেকে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় অশ্রুসিক্ত হয়ে চলে যেতে হয়েছিল। তবে উসমানী খেলাফতের প্রতিরোধ এখনো খুঁজে পাওয়া সম্ভব।

সুতরাং জেরুসালেম আমাদের শহর, শুধুমাত্রই আমাদের। এই শহরেই আমাদের প্রথম কিবলা। আল-আকসা আমাদের বিশ্বাসের মসজিদ।

এরদোগান এ সময় ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন জানিয়ে বলেন, “প্রতি ক্ষেত্রে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকারে মত প্রকাশের জন্য আমরা আমাদের দেশ ও জাতির পক্ষে সম্মানের বিষয় হিসাবে বিবেচনা করি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930