ব্রেকিং নিউজঃ

সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে পৌনে ৪ কোটি মানুষকে ঘরহারা করেছে আমেরিকা

বিশ্বব্যাপী তথাকথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে কমপক্ষে ৩ কোটি ৭০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে আমেরিকা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার উপর কথিত সন্ত্রাসী হামলার অজুহাতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সামরিক আগ্রাসন চালিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত আমেরিকা অন্তত আটটি যুদ্ধ শুরু করেছে অথবা অংশ নিয়েছে এবং তাতে অন্তত তিন কোটি ৭০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকার এই আটটি যুদ্ধই ছিল আটটি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদে ১৯০০ সালের পর থেকে যেকোনও যুদ্ধ বা বিপর্যয়ের কারণে বাস্তুচ্যুত ব্যক্তিদের চেয়ে এটিই সর্বোচ্চ সংখ্যা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেশিরভাগ মানুষ মধ্য প্রাচ্যের দেশগুলি থেকে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হওয়া শীর্ষ দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান (৫.৩ মিলিয়ন), ইরাক (৯.২ মিলিয়ন), পাকিস্তান (৩.৭ মিলিয়ন), ইয়েমেন (৪.৪ মিলিয়ন), সোমালিয়া (৪.২ মিলিয়ন), ফিলিপাইন (১.৭ মিলিয়ন), লিবিয়া (১.২ মিলিয়ন) এবং সিরিয়া ( ৭.১ মিলিয়ন)।

এছাড়াও বুর্কিনা ফাসো, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, গণতান্ত্রিক কঙ্গো, মালি, নাইজার, সৌদি আরব এবং তিউনিসিয়ার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930