ব্রেকিং নিউজঃ

পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় আজ

রাজধানীতে গ্রীনলাইন বাসচাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় আজ।  বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন।

২০১৮ সালের ৪ঠা এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীনলাইন পরিবহণের বাসচাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছরের রাসেল সরকার। বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়।

রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ হিসেবে ৪০ লাখ টাকা নির্ধারণ করে হাইকোর্ট। গ্রীনলাইন কর্তৃপক্ষের দাবি, রাসেলের চিকিৎসার জন্য সাড়ে তিন লাখ টাকা ও দুই কিস্তিতে ১০ লাখ টাকা রাসেলকে দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930