ব্রেকিং নিউজঃ

তুর্কি হামলায় আর্মেনিয়ার জঙ্গিবিমান ভূপাতিত

আর্মেনিয়া অভিযোগ করেছে, তুরস্ক তাদের একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে।

তুরস্কের বিরুদ্ধে জঙ্গিবিমান ভূপাতিতের অভিযোগ এমন সময় করা হলো যখন আর্মেনিয়ার সঙ্গে প্রতিবেশী আজারবাইজানের বিতর্কিত নাগরনো-কারাবাখ এলাকা নিয়ে লড়াই চলছে।

গত তিন ধরে চলা এই যুদ্ধে বেসামরিক নাগরিকসহ প্রায় ১০০ জন নিহত হয়েছে। এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে তুরস্ক।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমার মধ্যে সোভিয়েত আমলে তৈরি সুখোই-২৫ জঙ্গিবিমানটিকে ভূপাতিত করেছে একটি তুর্কি এফ-১৬। এ ঘটনায় সুখোই-২৫ এর পাইলট নিহত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031