ব্রেকিং নিউজঃ

এমন বিকৃত ও নিষ্ঠুর ঘটনা জাতির জন্য চরম লজ্জাজনক: হাইকোর্ট

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামী বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। কলেজের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার কারণে অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সময়, এমসি কলেজের ঘটনাকে বিকৃত ও জাতির জন্য চরম লজ্জাজনক বলে মন্তব্য করে হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে সুপ্রিমকোর্টের একজন আইনজীবী গণমাধ্যমের সংবাদ নজরে আনলে এই আদেশ দেয়া হয়। একই সাথে বিচারিক তদন্ত কমিটিকে নিরাপত্তা দিতে সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

এদিকে, এ ঘটনায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তদন্ত কমিটির প্রধান হবেন বলেও নির্দেশ দেন হাইকোর্ট। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টে। তদন্ত কমিটিতে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছাড়াও অপর দুই সদস্য হলেন, সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপ কমিশনার।\

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31