ব্রেকিং নিউজঃ

বাবরি মসজিদ ভাঙার মামলার রায় কাল

অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলার রায় ঘোষণা হবে আগামীকাল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রায় ২৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার দিন অভিযুক্ত বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত। এই মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।

গত বছর ভারতের সুপ্রিম কোর্টের ভূমি নিয়ে রায়ের পরে অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930