ব্রেকিং নিউজঃ

মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে আবার ভেনেজুয়েলায় ইরানি ট্যাংকার

জ্বালানি সংকটে থাকা লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জন্য আবার তিনটি ট্যাংকারে করে তেল পাঠিয়েছে ইরান। তেহরান ও কারাকাসের জ্বালানি খাতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ভেঙে এসব তেল ট্যাংকার পাঠিয়েছে ইরান। পার্সটুডে’র খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
বৈশ্বিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ‘রেফিনিটিভ এইকন’ বলেছে, ইরানি পতাকাবাহী জাহাজ ‘ফরেস্ট’ মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে কোনো ধরনের অসুবিধা ছাড়াই গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে। জাহাজটিতে দুই লাখ ৭০ হাজার ব্যারেল তেল আছে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে।
ইরানের অপর দুটি তেল ট্যাংকার ‘ফ্যাক্সন’ ও ‘ফরচুন’ একই রুট ধরে বর্তমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। আগামী মাসের গোড়ার দিকে ওই দুটি ট্যাংকারও ভেনেজুয়েলার পানিসীমায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
ইরানের এই তিন জাহাজ ভেনেজুয়েলার জন্য মোট আট লাখ ২০ হাজার ব্যারেল তেল ও তেলজাত পণ্য বহন করছে। এর আগে গত এপ্রিল ও মে মাসে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনেজুয়েলায় গিয়েছিল। যুক্তরাষ্ট্র ওই ট্যাংকারগুলোকে মাঝপথে আটকে দেওয়ার ঘোষণা দিলেও পরে ইরানের হুমকির মুখে তা থেকে সরে যায় ওয়াশিংটন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930