কোনো দেশ এককভাবে করোনামুক্ত হতে পারবে না: ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিশ্বের প্রতিটি দেশে কোভিড-১৯ (করোনাভাইরাস) নির্মূল করা না গেলে এককভাবে কোনো দেশ কোভিডমুক্ত হতে পারবে না।
শুক্রবার জাস্টিন ট্রুডো এবং দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম যৌথভাবে কানাডিয়ানদের কোভিড -১৯ সংক্রমণের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
ট্রুডো বলেন,’আমরা এখন যা করব তা আগত সপ্তাহ এবং মাসের জন্য সমালোচিত হবে।
অন্যদিকে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোয় কোভিড ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ২২০ মিলিযন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে কানাডা।
একই সঙ্গে কানাডীয়ানদের জন্য আরও ১৫ মিলিয়ন ডলার ভ্যাকসিন কেনার ঘোষণা দিয়েছে দেশটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৭১ জন, মূত্যবরণ করেছেন ৯ হাজার ২৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩২৮ জন।
