ব্রেকিং নিউজঃ

শেখ হাসিনার জন্মদিনে টেলিভিশনে “হাসিনা : আ ডটার’স টেল

বাবার হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছে, তার ওপর নির্মিত ডকুড্রামা “হাসিনা : আ ডটার’স টেল” শেখ হাসিনার জন্মদিনে আগামীকাল সোমবার বাংলাদেশ টেলিভিশনসহ ১০টি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সিনেমা হলে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা পায় তথ্যচিত্রটি। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের মাধ্যমে পুনরায় প্রদর্শিত হবে এই তথ্যচিত্র।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিকেল ৩টায়, একুশে টিভি দুপুর ১২টা ৫ মিনিটে, একাত্তর টিভি ও চ্যানেল আই, গাজী টেলিভিশন বিকেল ৩টায়, ডিবিসি বিকেল ৪টায়, সময় টিভি ৫টায়, দেশ টিভি সাড়ে ৫টায়, বাংলা টিভি সাড়ে ৮টায়, বিজয় টিভি সাড়ে ৯টায় এবং মাছরাঙা টেলিভিশন রাত ১১টায় ডকুড্রামাটি প্রচার করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
“হাসিনা : আ ডটার’স টেল” প্রিমিয়ার হয়েছিল ২০১৮ সালের ১৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে। তথ্যচিত্রটির প্রিমিয়ার সিনেপ্লেক্সে হওয়ার পর ব্লকবাস্টার সিনেমা, মধুমিতা সিনেমা হল ও সিলভার স্ক্রিন হলে টানা দুই সপ্তাহ দেখানো হয়। পর্যায়ক্রমে তথ্যচিত্রটি দেশের ৩৫টি হলে প্রদর্শিত হয়।
বঙ্গবন্ধুর দৌহিত্র সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রযোজিত, অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান পরিচালিত ডকুড্রামাটির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
চারবারের প্রধানমন্ত্রী হিসেবে জীবনের চূড়ান্ত অবস্থানে আসা শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ১৬ সদস্যের হত্যাকাণ্ডের পর স্বাধীনতা-পরবর্তী এক অন্ধকার সময়ে সাগর সমান বিপদ মোকাবিলা করে সামনে অগ্রসর হয়েছেন।
ছবির পরিবেশক গাউসুল আজম শাওন বলেন, এই তথ্যচিত্র দেশবাসীকে আকৃষ্ট করেছে এবং তারা টেলিভিশনে এর প্রদর্শনীর অনুরোধ জানিয়েছে।
এই ডকুড্রামায় শেখ হাসিনার জীবনের সব দিক উঠে এসেছে—তাঁর রান্নাঘর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক জীবনের সংগ্রাম সবই রয়েছে এতে।
এতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জীবযাত্রাও বর্ণনা করা হয়েছে।
পরিচালক পিপলু খান বলেন, তথ্যচিত্রটির লক্ষ্য ছিল রিয়েল লাইফ স্টোরিকে পর্দায় নিয়ে আসা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031