ব্রেকিং নিউজঃ

হিন্দু ভাইয়ের মুখাগ্নি করলেন মুসলিম বোন

পার্শ্ববর্তী দেশ ভারতের আসামের এক মুসলিম নারী হিন্দু ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

আসামের শিবসাগর জেলার মুসকান বেগম নিজের হিন্দু ভাইকে রক্তের সম্পর্কের থেকেও বেশি মানতেন।

আর ওনার সেই ভাইয়ের আচমকা মৃত্যুতে মুসকান শুধু শেষকৃত্যের ব্যাবস্থাই করেননি, তিনি নিজেই ভাইয়ের মুখাগ্নি করেন।

মুসকানের ভাইয়ের আচমকা মৃত্যু হয়েছিল। যুবকের শেষকৃত্য সম্পন্ন করার জন্য শেষ সময়ে তার কোনও পরিজন পাশে ছিল না।
আর সেই সময় মুসকান বেগম আর পরিজনেরা নিজে থেকেই এগিয়ে এসে হিন্দু ভাইয়ের দেহ শ্মশান ঘাটে নিয়ে যায়। সেখানে হিন্দু ধর্ম অনুসারে তার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করে মুস্কান।
আসামের এই ঘটনা ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।
তবে এই বিষয়টি নিয়ে মুসকান বেগম মিডিয়ার সামনে কিছু বলবেন না বলে পরিস্কার জানিয়ে দেন।
উনি জানান, আমি যা করেছি সেটা বোন হিসেবে কর্তব্য পালনমাত্র। আমি বোন হওয়ার দায়িত্ব পালন করেছি। আর এটা মিডিয়ার সামনে ফলাও করে বলার কিছুই নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930