এমসি কলেজের গণধর্ষণে ছাত্রলীগের কেউ জড়িত নেই: জয়
এমসি কলেজের গণধর্ষণে ছাত্রলীগের কেউ জড়িত নেই।বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় সিলেট এমসি কলেজের ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ঘটনায় তিনি বিচারের দাবী করেন বলেন,ধর্ষণের সঙ্গে সংগঠনটির কোন নেতাকর্মী জড়িত নয়’।
শনিবার ভিডিও বার্তায় জয় বলেন,আপনারা দেখেছেন অনেক সময় বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেও অনেকে অনেক ধরনের অপকর্ম করেছে।
এসব সুবিধাভোগীরা সংগঠন কিংবা দলের নাম ভাঙিয়ে অপরাধে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন,এমসি কলেজের ঘটনায় আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি।
এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের কারো ছাত্রলীগের সাংগঠনিক কোন পদ-পদবী নেই। সেখানে ৭ বছর ধরে সংগঠনটির কোন কমিটিও নেই।
জয় অভিযুক্তদের বিচার দাবী করে বলেন,আমরা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি ধর্ষকদের যেখানে পাওয়া যাবে যেখানেই তাদের ধরে আইনের হাতে তুলে দেবে। অপরাধী যেই হোক বিচার করতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগ কখনও এ ধরনের অন্যায়ের প্রশ্রয় দেয়না।
উল্লেখ,এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের গণধর্ষণের শিকার হোন এক তরুণী।খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ শুক্রবার রাত ১০টায় ঐ তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে।
