ব্রেকিং নিউজঃ

মুসলিমদের ১৬ হাজার মসজিদ গুঁড়িয়ে দিল চীন

চীনা কর্তৃপক্ষ জিনজিয়ান প্রদেশে হাজার হাজার মসজিদ গুঁড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এএসপিআই।

শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত তথ্য প্রমাণও তুলে ধরা হয়।

মানাবধিকার সংস্থাগুলো বলছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ানের বিভিন্ন আটক কেন্দ্রে অন্তত ১০ লাখ মানুষকে আটকে রেখেছে চীনা সরকার।

যাদের অধিকাংশই উইঘুর মুসলমান এবং তুর্কিভাষী বাসিন্দা।

তাদেরকে জোরপূর্বক শ্রমে বাধ্য করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি এবং ধর্ম চর্চা ত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও বলা হয়। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৬ হাজার মসজিদ গুঁড়িয়ে দিয়েছে চীন।

স্যাটেলাইটে পাওয়া মসিজিদের ধ্বংসাবশেষের ছবি, তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।

সূত্র: সময় টিভি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31