ব্রেকিং নিউজঃ

প্যারিসে ছুরি হামলায় আহত ৪, আটক ১

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি হামলায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে ঘটনাস্থল প্যারিসের প্লেস দে লা বাস্তিল এলাকা থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার দুপুরে ছুরি হাতে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। আগে ওই এলাকায় রম্য মাগ্যাজিন শার্লি অবদোর কার্যালয় ছিল।

২০১৫ সালের জানুয়ারিতে ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে ম্যাগাজিনটির অফিসে হামলা চালায় জঙ্গিরা। এতে কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। কয়েকদিনের মধ্যেই প্যারিসে ওই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় নিহত হয় পাঁচজন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930