ব্রেকিং নিউজঃ

মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা: লেবাননে বিক্ষোভ

দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে লেবাননিরা।

বুধবার রাতে তারা দূতাবাসের সামনে সমবেত হয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শাসকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। খবর পার্সটুডে’র।

দুই দেশের শাসকদের তারা বেঈমান ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন। তারা বলেন, আবু ধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ ও বাহরাইনের শাসক গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন।

তারা শয়তানি শক্তির কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়েছেন।এ সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল।

তারা মজলুম ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমিরাত ও বাহরাইনের প্রতি আহ্বান জানান।

গত ১৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার দখলদার ইসরাইলের পক্ষে চুক্তিতে সই করেন বর্ণবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের সব দল ও সংগঠন এবং আপামর জনসাধারণের প্রতিবাদ উপেক্ষা করে চুক্তিতে সই করে এই দুই মুসলিম দেশ।

এ নিয়ে এ পর্যন্ত চারটি আরব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও সাধারণ মুসলমানেরা এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ করেছে।

ফিলিস্তিনিরা বলেছে, আরব আমিরাত ও বাহরাইন ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত করেছে। ইসলাম বিরোধী শক্তির স্বার্থ রক্ষার্থে এটা করা হয়েছে বলে তারা মন্তব্য করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930