ব্রেকিং নিউজঃ

১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন প্রবাসীরা

কোনো প্রকার বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা। যাঁরা করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে রয়েছেন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পরষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানে আমাদের যাঁরা এখানে আটকা পড়েছে, তারা নিশ্চিন্তে যেতে পারবে। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছে, যারা ওমানে যেতে চায়, তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবে এবং আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবে।’
তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-১৯ পিসিআর টেস্ট এবং ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘যেকোনো এয়ারলাইনস, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবে।’
এর আগে গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ভিসা এবং আকামা (কাজের অনুমতি) সমস্যা সমাধানের পাশাপাশি বিমান এবং সৌদি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগিরই আটকা পড়া বাংলাদেশি শ্রমিকরা তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবে। সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস অবতরণের অনুমতি দিয়েছে, যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে।
বাংলাদেশ সরকারও সৌদির সব এয়ারলাইনসকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন আরো বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা তাদের কর্মস্থলে ফিরতে চায়, সৌদি সরকার তাদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের আকামা আরো ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরো বাড়ানো হবে।
তবে ‘দূতাবাস আকামা দেয় না। নিয়োগকর্তা দেয়,’ বলেন ড. মোমেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930