ব্রেকিং নিউজঃ

সৌদি আরব প্রায়ই হুমকি দেয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরব প্রায়ই হুমকি দেয় অন্যান্যদের ফেরত পাঠিয়ে দিবে বলে।

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, সৌদি আরব ফ্লাইট বন্ধসহ যেসব পদক্ষেপ নেয় এগুলোতো তারা আমাদের সঙ্গে আলোচনা করে না।

তিনি বলেন, সৌদি আরব ভিসার মেয়াদ বাড়িয়েছিল, এখন নাকি ৩০ তারিখের মধ্যে কেউ সেখানে যেতে না পারলে আর যেতে পারবেনা।

আবার ফ্লাইটও অ্যালাউ করছে না। এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, সব দেশের ক্ষেত্রে একই নিয়ম। আমরা তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছি।

সৌদি ফেরত কর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও অবরোধ প্রসঙ্গে বলেন, প্রবাসীরা বেড়াতে এসে বিপদে পড়েছে।

যেতে না পেড়ে দুঃখে তারা এসব করছে। আমিও তাদের সঙ্গে সমবেদনা জানাই। তারা এখানে সৌদি মিশনকেও তাদের সমস্যার কথা বুলক।

এখানে যারা আন্দোলন করছে তারাও জানে আমরা ফ্লাইট বন্ধ করিনি, আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই।

সৌদি আরবে এমনি অনেকের চাকরি থাকবে না। অনেককে তারা বের করে দিচ্ছে। কারণ, তাদের তেলের দাম কমেছে। অর্থনীতি ফল্ট করেছে।

এর আগে সৌদি আরবে পাসপোর্ট অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, ইকামা ও ভিসার মেয়াদ ফি ছাড়াই একমাস বাড়ানো হয়েছে।

যে সকল কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে নিজ দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930