ব্রেকিং নিউজঃ

পরমাণু অস্ত্র ইস্যু : ইরানের ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পরমাণু অস্ত্র তৈরি প্রচেষ্টার অভিযোগে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া ও চীনসহ ইউরোপের একাধিক দেশ এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।
এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইরানের পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930