ব্রেকিং নিউজঃ

ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের সম্পত্তি ক্রোকের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের স্থাবর সম্পত্তি ক্রোক ও দুইটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এদিন বজলুর রশীদের জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

এর আগে গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. নাসির উদ্দীন চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে সর্বশেষ রাজশাহীতে ছিলেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930