সৌদি আরবে পহেলা অক্টোবর থেকে বিমানের ফ্লাইটের অনুমতি
পহেলা অক্টোবর থেকে বাংলাদেশ বিমানকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব। তবে এখনো ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি।
এদিকে আজও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন প্রবাসী যাত্রীরা। জটিলতা দূর করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় এখনই ফ্লাইট ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডিং অনুমতি পেলেই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে টিকিট কিনতে অহেতুক ভিড় না করার অনুরোধ করেছে সংস্থাটি।
তবে শুধু সৌদি আরব যাওয়ার টিকিট থাকা যাত্রীদের আসন বরাদ্দ করা হবে। আসন বরাদ্দের বিস্তারিত তথ্য আজ বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।
