ব্রেকিং নিউজঃ

ঢাকা মেডিকেলে সাবেক ভিপি নূর

ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রাত ১০ টার দিকে নুর ও তার এক সহযোগীকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, নুরসহ দুইজনকে ডিবি সদস্যেরা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আরেক জনের নামে সোহরাব হোসেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় রাজধানীর শাহবাগ এলাকা থেকে নুরসহ ৭ জনকে আটক করে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে তাদের গ্রেফতার করা হয়। আটকের পর তাদের মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টার কিছু বেশি সময় পর নুরকে ছেড়ে দেয় ডিবি।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন বলে নিশ্চিত করেন লালবাগ থানার ওসি।

নুর ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুনকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930