ব্রেকিং নিউজঃ

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ঢাবির এক শিক্ষার্থী।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।

তিনি বলেন, ‘গতকাল রবিবার রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ভিপি নুরসহ ৬ জনের নামে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেন।

আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে।

এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন।

সম্প্রতি তিনি একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31