ব্রেকিং নিউজঃ

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার মারা গেছেন

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার (৯১) মারা গেছেন। স্বল্প মেয়াদে কানাডার ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে দেশটির বিচার ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জন টার্নার।
পরিবারের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, লিবারেল পার্টির এই রাজনীতিবিদ স্থানীয় সময় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জন টার্নারের সাবেক উপদেষ্টা ও পারিবারিক বন্ধু মার্ক কিয়েলি পরিবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করে শনিবার বলেন, টরেন্টোতে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় শুক্রবার রাতে শন্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৮৮ সালে মাত্র ৭৯ দিন তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে নানা জটিলতায় প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ হন তিনি। এরপর ক্ষমতা ছাড়তে হয় তাঁকে।
১৯৪৯ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে স্নাতকোত্তর টার্নার রোডস স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031