তুরস্ক থেকে পেঁয়াজ আসছে কয়েক হাজার মেট্রিক টন, প্রতি কেজি ১২ টাকা
দেশের বাজারে পেঁয়াজের অস্থির পরিস্থিতিতে তুরস্ক থেকে প্রতি কেজি ১ লিরা বা ১২ টাকা দরে কয়েক হাজার মেট্টিক টন পেঁয়াজ দেশে আসছে।
জানা গেছে, চট্টগ্রাম সমুদ্রে বন্দর দিয়ে চীন, তুরস্ক, মিশর ও মিয়ারমার থেকে প্রায় সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে।
এসব পেঁয়াজ বাজারে আসলে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
এদিকে ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার পরই খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দর কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যায়।
এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সংকটের জন্য নয় বরং বন্দর কেন্দ্রিক ৫০ আমদানিকারকের সিন্ডিকেটের কারণেই বেড়েছে পেঁয়াজের দাম।
গেল তিন মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে ১ হাজার ৮২ মেট্রিক টন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক এবং মিশর থেকে আমদানি করা সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল।
এসব পেঁয়াজ বাজারে আসলে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে জানালেন আদমানিকারকেরা।
এদিকে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের খবরে খাতুনগঞ্জসহ বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে যায় সব ধরণের পেঁয়াজের দাম।
গত ১৬ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা শুরু করেছে ভোক্তা অধিকার অধিদফতর।
এদিকে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের খবরে খাতুনগঞ্জসহ বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে যায় সব ধরণের পেঁয়াজের দাম।
গত ১৬ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা শুরু করেছে ভোক্তা অধিকার অধিদফতর।
