কখন যেন আমাদেরকে গু’ম করা হয়: ভিপি নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, আজকে ছাত্র সমাজের একজন নেতা হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে অনিশ্চিত শ’ঙ্কায় জীবন কা’টাতে হয়।
আম’রা যেভাবে এই দুঃশাসনের বি’রুদ্ধে প্রতিবাদ করছি, কখন যেন আমাদেরকে গু’ম করা হয়। আমাদের মতো অনেকেই এমন অনিশ্চিত জীবন যাত্রার মধ্যে দিয়ে দিন কা’টাতে হয়।
শনিবার রাতে গণসংহতি আ’ন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত ‘সংকটে দেশ ও জনজীবন: মুক্তি কোন পথে?’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমানে দুঃশাসনের যাঁতাকলে আম’রা সবাই পিষ্ট। শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা ভিন্নমতের মানুষ নয়, আজকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না।
ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ সবার ওপর নেমে আসছে। আম’রা দেখলাম, সাংবাদিক কাজল ভাইকে কী’ভাবে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে একটা নাট’ক সাজানো হলো।
এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমি শুধু একজনের উদাহরণ দিলাম। তিনি আরও বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হ’ত্যাকা’ণ্ডের আট বছর অ’তিবাহিত হলেও আজ পর্যন্ত ওই মা’মলার একটা
ত’দন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতি গড়ার কারিগরদেরও ফেসবুকের দুই-চার লাইন লেখার কারণে কারাগারে যেতে হচ্ছে।
