ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
আসন্ন ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় তার নির্বাচনী এলাকার ধানমণ্ডি ১৫ নম্বর নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তিনি এ গণসংযোগ শুরু করেন। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম দিনের মত নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির এই প্রার্থী।
এতে অংশ নেন, ধানমণ্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকতসহ যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
