ব্রেকিং নিউজঃ

হাসপাতালের সামনে আল্লামা শফী সমর্থকদের স্লোগান

হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফীর মৃত্যুর খবরে তার সমর্থক ও মাদ্রাসার শিক্ষার্থীরা রাজধানীর আজগর আলী হাসপাতালের সামনে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত হাসপাতালের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এর আগে, আজ শুক্রবার সাড়ে ছয়টার দিকে আল্লামা শফীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন তার সমর্থকরা।

হাসপাতালের সামনে উপস্থিত একজন আলেম বলেন, ‘তিনি (আল্লামা শফী) আমাদের জীবনের ক্ষণজন্মা মনীষী। এর মতো আর কোনো মানুষ পৃথিবীতে আর আসবে না। তিনি এতটা বিনয়ী ছিলেন যে নিজের পদ ছেড়ে দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে হাঙ্গামা না করে পড়াশুনা করে। হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহির শেষ খলিফা আজ নিভে গেলেন।’

আহমদ শফীর মৃত্যুর পর ঢাকার কিছু মাদ্রাসার আলেম, ছাত্র ও ইমাম তার মৃত্যুর জন্য হাটহাজারী মাদ্রাসার গত তিনদিনের বিক্ষোভকে দায়ী করেন। যদিও কোনো কোনো আলেম বিষয়টি নিয়ে ভিন্ন কোনো মত প্রকাশ না করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত কোনো কোনো সমর্থক আহমদ শফীকে জাতীয়ভাবে জানাজা ও দাফনের দাবি জানান। এ ছাড়া কেউ কেউ জানাজায় হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী যেন অংশগ্রহণ না করেন, সেই দাবিতে স্লোগান দিতে দেখা গেছে একাধিক আলেম বলে জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930