এবার অরুণাচল সীমান্তে সেনা বাড়াচ্ছে চীন-ভারত
পূর্ব লাদাখে বেশ কয়েকদিনে সামরিক উত্তেজনা প্রশোমিত হতে না হতেই শুরু হয়েছে অরুণাচলে। সীমান্তে ভারত-চীন যেন সাপ আর বেজি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চীন অরুণাচল সীমান্তে সেনা চাহনি নির্মাণ ও সেনা সদস্য বৃদ্ধির খবর প্রকাশ করে।
এর পরই জানা যায় ভারতীয় বিপুল পরিমাণ সেনা সমাগম ঘটাচ্ছে সীমান্তে। এতে দুই দেশের সম্পর্ক আবারও অবণতি হতে শুরু করলো।
ঘটনায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ জারি হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে।
ভারতীয় গণমাধ্যমে দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতের অরুণাচল প্রদেশের সাফিলা, তুতিং, চ্যাং জে ও ফিসটালি সেক্টরে সীমান্তের ওপারে মোতায়েন করা হয়েছে চীনা সেনা।
অই অঞ্চলে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় সেনারা।
লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীন সীমান্তে প্রস্তুত রয়েছে ভারতীয় বাহিনী।
প্যাংগং হ্রদ সংলগ্ন পাহাড়ি এলাকা ভারতের দখলে চলে যাওয়ায় এবার নতুন ফ্রন্ট খুলতে পারে চীনা সেনাবাহিনী।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্ত। সেখানে আসাফিলা, টুটিং ও ফিশটেল ২ এলাকাগুলোতে সীমান্তের অপরদিকে চীনা গতিবিধি নজরে এসেছে। তাই সেখানে সেনাঘাঁটি আরও মজবুত করেছে ভারত।
অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে তিব্বতের দক্ষিণাংশ হিসেবে দাবি করে আসছে বেইজিং।
ভারতের এই রাজ্যে দেশের নেতারা সফরে গেলেও আপত্তি জানায় চীন।
অরুণাচলকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বরাবরই ঘোষণা করে এসেছে দিল্লি।
দেশের অন্য যে কোনো অংশের মতোই ওই রাজ্যে জাতীয় নেতারা অবাধে ভ্রমণ করতে পারেন বলেও জানিয়েছে ভারত।
