ব্রেকিং নিউজঃ

পাকিস্তানের ১১ বছরের শিশুকে হত্যা করল ভারতীয় সেনাবাহিনী

এলওসি সীমান্তের রাখ চাকরী সেক্টরে এই ঘটনা ঘটে। পাকিস্তানী সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের তথ্যানুযায়ী, ভারতীয় সেনাবাহিনী এলওসি সীমান্তের ‘রাখ চাকরী সেক্টরে’ স্বয়ংক্রিয় ও ভারী মর্টার শেল দিয়ে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে নির্বিচারে গুলি এবং মর্টার শেল নিক্ষেপ করতে থাকে।

তারা জানায়, এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্যবস্তু ছিল বেসামরিক লোকজন এবং বেসামরিক স্থাপনা।

তাছাড়া ভারতীয় সেনাদের হামলায় এলওসি সীমান্ত এলাকায় একটি ১১ বছরের শিশু নির্মম ভাবে শাহাদাত বরণ করে।এমনকি একজন ৭৫ বছর বয়সী বয়োবৃদ্ধা এবং আরো ২ টি শিশুসহ মোট চারজন এই হামলায় গুরুতর ভাবে জখমী হোন।

ব্রিফিংয়ে আরো বলা হয়,পাক সেনারা এই অন্যায়কে মুখ বুঁজে সহ্য করেনি বরং ভারতীয় সেনাদের উচিত জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে।

উল্লেখ্য,কয়েকদিন আগেও ভারতীয় সেনারা এলওসি সীমান্তের বেদোরী সেক্টরে আইন ও চুক্তি লঙ্ঘন করে নির্বিচারে গুলি চালিয়ে এক ব্যক্তিকে গুরুতরভাবে জখম করে এবং তাদের উস্কানিমূলক হামলায় একজন পাক সেনা শাহাদাত বরণ করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031