আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন তুরস্কের ফার্স্ট লেডি
বিশ্বের শীর্ষস্থানীয় দশজন মুসলিম ব্যাক্তিত্বের একজন হিসেবে এবার আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগানের সহধর্মিনী ও দেশটির ফার্স্ট লেডি আমিনা এরদোগান।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তান ও বেলজিয়াম থেকে যৌথভাবে পরিচালিত দ্যা ইনস্টিটিউট অব পিস অ্যান্ড ডেভলপমেন্ট (আইএনএসপিএডি) জানিয়েছে, বিশ্বজুড়ে দশজন শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্বের সাথে আন্তর্জাতিক শান্তি পুরষ্কার-২০২০ এর জন্য আমিনা এরদোগানকেও মনোনীত করা হয়েছে।
আইএনএসপিএডি’র সভাপতি মুহাম্মাদ তাহির তাবাসসুম বলেন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, সংস্কৃতি, শিল্পকলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ পুরস্কারের জন্য আমিনা এরদোগানকে মনোনীত করা হয়েছে।
এ তালিকায় আরও রয়েছেন, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ, বাহরাইনের মহিলা পরিষদের প্রধান শাইখা নূরা আল খলিফা, মুসলিম ওয়ার্ল্ড লীগের সেক্রেটারি-জেনারেল মুহাম্মাদ বিন আবদুল কারিম আল ইসা, মার্কিন কংগ্রেস উইমেন ইলহান ওমর।
বৃটেনের হাউজ অব লর্ডসের সদস্য লর্ড নাজির আহমেদ, মুসলিম ইনস্টিটিউট অফ পাকিস্তানের চেয়ারম্যান সাহেবজাদা সুলতান আহমেদ আলী এবং উচ্চ শিক্ষার আন্ডার সেক্রেটারি এবং কাতারের দোহা আন্তর্জাতিক কেন্দ্রের চেয়ারম্যান ইব্রাহিম বিন সালাহ আল নওমি।
সূত্র: আনাদোলু এজেন্সি
