ব্রেকিং নিউজঃ

ফিলিস্তিনীদের চলাচলের জন্য গ্রামের একমাত্র রাস্তাটিও কেটে ফেলছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহাম শহরের পূর্বে কাইসান গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটিও কেটে ফেলার নির্দেশ দিয়েছে ইহুদীবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।

কাইসান গ্রামের ডেপুটি মেয়র আহমেদ গজল বলেছেন, কাইসানে ৮০০ জন লোক বাস করে। গ্রামটির যোগাযোগ ব্যবস্থা ভালো নয়।

গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য একমাত্র রাস্তা। সেটিই কেটে ফেলার নির্দেশ দিয়েছে ইসরাইলী দখলদার বাহিনী। রাস্তাটি ২০০৭ সালে গ্রামবাসীর চলাচলের জন্য তৈরি করা হয়েছিলো।

তিনি আরো বলেন, এ গ্রামে বিদ্যুৎ ও পানির কোন সংযোগ নেই। এমনকি কোন ক্লিনিকও নেই। গ্রামটির চারপাশে মাএল আমোস এবং অ্যাভি মেনাহেমের দুটি অবৈধ ইসরাইলী বসতি রয়েছে।

উল্লেখ্য, কয়েক দশক ধরে বিশেষ অনুমতি ব্যতীত এ গ্রামের বাসিন্দাদের নিজস্ব জমিতে চাষাবাদ বা ঘরবাড়ি তৈরিতে বাধা দিয়ে আসছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সূত্র: মিডলইস্ট মনিটর

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930