ব্রেকিং নিউজঃ

বহুরূপী’ লুপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নয় বছরের শিশু জিনিয়াকে অপহরণের অভিযোগে গ্রেফতার ‘বহুরূপী’ নূর নাজমা আক্তার ওরফে লুপা তালুকদারকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজেশ চৌধুরী লুপার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদিনের রিমান্ড শেষে আজ লুপা তালুকদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, লুপা ‘বহুরূপী।

ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনি ভিন্ন ভিন্ন কথা বলেন। সেজন্য মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লুপাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া।

অপরদিকে লুপার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি শুক্রবার বিকেলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. সারওয়ার।

এর আগে গত ৮ সেপ্টেম্বর লোপাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

অপহরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি লুপার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে জিনিয়াকে তাঁর মায়ের জিম্মায় দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া।

গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকা থেকে অপহৃত জিনিয়াকে উদ্ধার করে ডিএমপির ডিবির রমনা বিভাগ। সে সময় লুপা তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় লুপা গোয়েন্দা পুলিশের রমনা ডিভিশনের সহকারী উপকমিশনার (এডিসি) মিশু বিশ্বাসকে বলেছিলেন, ‘মানবিক কারণে আমি জিনিয়াকে নিয়ে এসেছি। আমি জিনিয়াকে লালন-পালন করতে চাই।’

লুপার ব্যাপারে জানতে চাইলে এডিসি মিশু বিশ্বাস গতকাল বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেছিলেন, “লুপা তালুকদার ‘বহুরূপী’।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে একেক সময় একেক কথা বলছেন। আমরা লুপার অতীত ইতিহাস ঘেঁটে দেখেছি।

তাঁর অতীত ভালো না। তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। একবার তাঁকে ট্রিপল মার্ডার কেসে আসামি করা হয়েছিল।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে, লুপা বহুরূপী। তাঁর আচরণও সে কথা বলে।”

এ ঘটনার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘গত মঙ্গলবার জিনিয়া আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

সেখানে জিনিয়া বলেছে, তাকে ফুসকা খাইয়ে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়।

যাওয়ার সময় জিনিয়া মাকে খুঁজলেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এ ব্যাপারে লুপা মিথ্যা তথ্য দিচ্ছেন।’

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930