ব্রেকিং নিউজঃ

ভারত ইরানকে পাশে পেতে মরিয়া

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানকে পাশে পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত।

চলতি সপ্তাহে দুই দিনের ব্যবধানে ভারতের দু’জন মন্ত্রী ইরান সফর করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর ইরান সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর।

মঙ্গলবার তেহরানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এর আগে গত শনিবার প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে তেহরান আসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের বিষয়ে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই সব ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছেন। দু’পক্ষই এ বিষয়ে আন্তরিক বলে তারা জানিয়েছেন।

সম্প্রতি লাদাখ নিয়ে চীনের সঙ্গে বিরোধে জড়িয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি বিশ্লেষকরা ভিন্ন চোখে দেখছেন।

গুঞ্জন উঠেছে, ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের সঙ্গে সখ্যতা গড়ছে ইরান।

চীনের সঙ্গে বিশাল অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ভারতের সঙ্গে করা চুক্তি থেকে একের পর এক সরে আসছে তেহরান।

সুএ খবর ইরনার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930