ব্রেকিং নিউজঃ

ঢাকা-১৮ আসনে বিএনপির ফরম নিলেন বাহাউদ্দিন সাদী

চারটি আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

প্রথম ফরমটি উত্তোলন করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী হতে আগ্রহী তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী।

দলীয় নেতাকর্মীসহ সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে উপনির্বাচনের প্রথম ফরমটি উত্তোলন করেন এ নেতা।

এ সময় বাহাউদ্দিন সাদীর সঙ্গে থাকা নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে বিএনপি কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়া অন্য আসনগুলোর মনোনয়ন প্রার্থীদেরও ভীড় করতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য প্রার্থীরাও ফরম কিনতে আসবেন বলে জানা গেছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর এবার একসঙ্গে চারটি আসনের উপ-নির্বাচনের ফরম বিক্রি করছে বিএনপি।

ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে কয়েক ডজন মনোনয়ন ফরম বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতি ও শুক্রবার বিএনপি ফরম বিতরণ ও জমা নেবে। শনিবার এ চার আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি বোর্ড।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930