ব্রেকিং নিউজঃ

সাহেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী মামলার মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ সাক্ষ্য দেন।

সাক্ষ্য শেষে ইমরুল কায়েশকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এইদিন তাকে জেরা করা শেষ না হওয়ায় বাকি জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এর আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। গত ২৭ আগস্ট সাহেদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ১৯ আগস্ট মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন আদালত।

তার আগে ১৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এরপর মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। এর আগে ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল আসামি সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় গত ২৬ জুলাই তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ১৯ জুলাই তাঁকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। সেখানে সাহেদের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930