ব্রেকিং নিউজঃ

আফ্রিদির শয্যাসঙ্গী হওয়ার দাবি অভিনেত্রীর

বিগ বস ১১’র ঘরে ছিলেন মডেল-অভিনেত্রী আরশি খান। তার সাহসী বক্তব্যের কারণে অন্যতম বিতর্কিত প্রতিযোগী ছিলেন তিনি। আর যাকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনিও বরাবর বিতর্কে থাকতে পছন্দ করেন। তিনি আর অন্য কেউ নন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

শহীদ আফ্রিদির প্রতি তার ভালোবাসার কথা আরশি খান বরাবরই সোশ্যাল মিডিয়ায় দাবি করে এসেছিলেন। কিন্তু ২০১৫ সালে আরশি খান জানিয়েছিলেন, তিনি বুমবুমের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় আরশি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি আফ্রিদির সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছি। কারো শয্যাসঙ্গী হওয়ার জন্য আমার কি ভারতীয় গণমাধ্যমের অনুমতি দরকার? এটি আমার ব্যক্তিগত জীবন। আমার কাছে এটি প্রেম ছিল।’

বিগ বসের ঘরে অপর প্রতিযোগী শিল্পা শিন্ডের সঙ্গে একদিন গল্প করছিলেন আরশি খান। সেই সময় এ কথা জানান তিনি। আফ্রিদির প্রতি তার প্রেমের কথাও আরো একবার জানান আরশি খান। একইসঙ্গে আফ্রিদিকে নিজের ‘মেহবুব’ বলে পরিচয় দেন তিনি।

আফ্রিদিকে যখন পুরো বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি তা পুরোপুরি অস্বীকার করেন। একইসঙ্গে এই বিষয়ে কথা বলতে অস্বীকার করেন।

স্বল্প বাক্যে সাবেক পাকিস্তান দলের অধিনায়ক বলেছিলেন, বলেছিলেন যে তিনি এ জাতীয় তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন না এবং এ জাতীয় ‘বোকামি’ করার সময়ও তার হাতে নেই।

এই বিষয়টি নিয়ে কম বিতর্কও হয়নি। পরবর্তীকালে আফ্রিদি কোনো দিনই এই বিষয়ে মুখ খোলেননি। তবে নিজের বক্তব্যে অনড় ছিলেন মডেল অভিনেত্রী আরশি খান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930