ব্রেকিং নিউজঃ

৫ পৌরসভা ও ঢাকা দ‌ক্ষিণ সি‌টির এক ওয়া‌র্ডে উপ-নির্বাচন ১০ অ‌ক্টোবর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশ‌নের ৪৪নং সাধারণ ওয়ার্ড এবং পাঁচ পৌরসভার বি‌ভিন্ন প‌দে আগামী ১০ অ‌ক্টোবর উপ-নির্বাচ‌নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হ‌বে।

সোমবার ই‌সি এ সংক্রান্ত আলাদা আলাদা ‌প্রজ্ঞ‌াপন জা‌রি ক‌রে‌ছেন।

ত‌বে ই‌সির দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয়ভা‌বে এসব নির্বাচ‌নের বিস্তা‌রিত তফ‌সিল ঘোষণা কর‌বেন।

জানা গে‌ছে, পাঁচ পৌরসভার ম‌ধ্যে মেয়র প‌দে উপ-নির্বাচন হ‌বে টাঙ্গাই‌লের মির্জাপুর ও জয়পুরহা‌টের কালাই পৌরসভায়।

এছাড়া নোয়াখালীর হা‌তিয়া পৌরসভার ৭নং সাধারণ ওয়ার্ড, রাজশাহীর কেশরহাট পৌরসভার ৯নং সাধারণ ওয়ার্ড এবং কু‌মিল্লার লাকসাম পৌরসভার ৫নং সাধারণ ওয়া‌র্ডেও আগামী ১০ অ‌ক্টোবর উপ-নির্বাচন কর‌বে ক‌মিশন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31