ব্রেকিং নিউজঃ

ঢাকা-১৮ আসন উপনির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে আবুল বাশার

ফেনী জেলার কৃতি সন্তান ও গৌরব বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার অকাল মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়। তাই শূন্য আসনটি পূর্ন করার জন্য উপনির্বাচনের দিন ধায্য করায় তার প্রেক্ষিতে ঢাকা-১৮ আওয়ামী লীগের সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেন সাহারা খাতুনের অতি আস্থাভাজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনৈতিবিদ আবুল বাশার।

আবুল বাশার জীবনের পুরোটা সময় বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ এর সাথে জড়িত ছিলেন। বিগত দিনগুলোতে দেশে যখন আওয়ালীগ কর্মি সংকট ও দেশের মানুষ যখন গণতন্ত্র সংকটে ভুগেছে, ঠিক তখনি আওয়ামীলীগের বঙ্গবন্ধুর একজন প্রকৃত মুজিব সৈনিক হয়ে, আন্দোলন সংগ্রামে রাজপথে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন দলকে টিকে রাখার জন্য।দিনে-রাতে দলের যেকোনো প্রয়োজনে ছুটে গিয়েছি।বিরোধী দলের শত অন্যায় অত্যাচার জেল ঝুলুম সহ্য করে খেয়ে-না খেয়ে দল চালিয়েছেন নিজের ব্যক্তি খরচে তারপরও বিরোধী দলের সাথে আপোষ করেনি এই বর্ষিয়ান ত্যাগি নেতা আবুল বাশার।

বঙ্গবন্ধু’কে তিনি মনে প্রানে বিশ্বাস করতেন ভালোবাসতেন তার দেখানো পথে হাঁটতেন। নেতা হিসেবে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে আদর্শিত বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারন সেবাকর্মী হয়ে আত্মমানবতার সেবায় তিনি ছিলেন অবিচল জাতির ক্লান্তিলগ্নে সরকারী সহায়তার পাশাপাশি, নিজ ব্যক্তি উদ্দ্যোগে অসংখ্য,অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষকে ব্যক্তি উদ্দ্যোগে তিনি সহায়তা করেছেন। দীর্ঘদিন তিনি তার নিজ এলাকায় অসহায় নিপিঁডিত হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন।

আবুল বাশার ঐ জন্যই দলের সুসময়ে পেয়েছেন রাজনীতির বিভিন্ন পদপদবী হয়েছেন প্রেসিডিয়াম সদস্য সাবেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক সফল সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, (২০০২-২০১২)ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ। সাবেক সফল দুই বারের সভাপতি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা) তিনি তার সততা ও প্ররিশ্রম এর মাধ্যমে নিজ নামে গড়ে তুলেছেন বাশার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ হয়েছেন ইন্ডাস্ট্রিজ এর সম্মানীত চেয়ারম্যান।

সর্বোপরি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার বলেন,আমার কোনো চাওয়া পাওয়া নেই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা যদি আমায় যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেন, আমি আমার উত্তরা এলাকার প্রত্যেকটি রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাপনা, পাবলিক টয়লেট, স্কুল কলেজ, মসজিদ, মন্দির সব জায়গায় সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করবো। সকলের যৌথ প্রচেষ্টায় আমি আমার এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করবো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930