ব্রেকিং নিউজঃ

শুধু ট্রাম্পই পারবেন আরেকটি ৯/১১ ঠেকাতে, বললেন লাদেনের ভাতিজি

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদেন।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নয়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই ফের নির্বাচিত করা উচিত বলে মত দিয়েছেন তিনি।

সৌদির বিখ্যাত লাদেন পরিবারের সদস্য নূর বিন লাদেন বলেন, আইএসের প্রসার ঘটেছে ওবামা-বাইডেনদের আমলে।

ট্রাম্প দেখিয়েছেন বিদেশি হুমকির হাত থেকে তিনি আমেরিকা এবং আমাদের রক্ষা করতে চান।

নূর বলেন, লোকটার স্থিরসঙ্কল্পের প্রশংসা করি আমি। নভেম্বরের নির্বাচনে তাকে অবশ্যই আবার নির্বাচিত হতে হবে।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধরে নিতে হবে আরেকটি ৯/১১ দোরগোড়ায়। আরেকটি ৯/১১ ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমি সেই ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক’- জানিয়ে তিনি আরও বলেন, ২০১৫ সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায় তখন থেকেই আমি তার সমর্থক।

এর কারণ আছে। জঙ্গিগোষ্ঠী আইসিসি কিন্তু ওবামা-বাইডেন প্রশাসনের সময় বিস্তার লাভ করেছিলো।

একমাত্র ট্রাম্পই পারেন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে। পুরো পশ্চিমা সভ্যতা রক্ষার জন্যও আবার ট্রাম্পকে নির্বাচিত করা উচিত।

সুইজারল্যান্ডের নাগরিক ৩৩ বছর বয়েসি নূর বিন লাদেন জানান, যুক্তরাষ্ট্রের বাইরে বাস করলেও তিনি হৃদয়ের দিক থেকে নিজেকে আমেরিকান ভাবেন।

১২ বছর বয়স থেকেই তার ঘরে যুক্তরাষ্ট্রের বড় একটি পতাকা শোভা পাচ্ছে বলেও জানান তিনি।

বেশ কয়েক বার তার মাথায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা হ্যাট দেখা গেছে।

উল্লেখ্য, ৯/১১’র মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন তার কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হলেও পরিবারের অন্যরা শান্তিপূর্ণ জীবন-যাপনই করছেন।

আইন নিয়ে পড়ালেখা শেষ করে নূর ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন। নূরের বোন ওয়াফাহ ডুফুর সুইজারল্যান্ডের পরিচিত গায়িকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31