ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য ব্যবস্থা ভালো বিধায় করোনায় মৃত্যু কম: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে বিধায় দেশের অথনৈতিক চাকা সচল রয়েছে। যার ফলে চীনের মতো কোনো তাবুতে করোনা রোগী রাখতে হয় নাই। রাস্তা-ঘাটে রোগী মরতে দেখতে হয়নি।

শনিবার দুপুরে (০৫ সেপ্টম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজারের তিনটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে  তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিনের ব্যবস্থা আছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে।
এসময় সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031