ব্রেকিং নিউজঃ

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর মধ্য দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী আজ জামালপুরের সরিষাবাড়িতে নিজ বাসভবনে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও সচেতন থেকে তা নস্যাৎ করে দিতে সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930