ব্রেকিং নিউজঃ

ইমাম-মুয়াজ্জিনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত হয়েছেন আরো ৪০ জন মুসল্লি। এদের মধ্যে দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার জামাতের পর এ বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ৬টি এসি বিস্ফোরণ ঘটে। দগ্ধ ৪০ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটিতে দেড় থেকে দুইশ’ মুসল্লি এশার নামাজে অংশ নেন।
জামাত শেষে মুসল্লিরা যখন সুন্নত নামাজ আদায় করছিলেন তখন একটি এসি বিস্ফোরিত হয়। এতে অন্তত ৪০ জন আহত হন।
আহতদের প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতলে নেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সবাইকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930