ব্রেকিং নিউজঃ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশের অভিবাসন পাস হোল্ডারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার নিষেধাজ্ঞার এই মেয়াদ বাড়ানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বারনামা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সরকার জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অভিবাসন পাস হোল্ডারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি সেই দেশগুলো এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় আসা ও অনিবন্ধতি অভিবাসীদের মধ্যে নতুন করোনা সংক্রমিতের ক্লাস্টার চিহ্নিত হওয়ার পর এই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হলো।

বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১২৮ জনের। করোনা মহামারির শুরুর দিকে মার্চ মাস থেকেই মালয়েশিয়ায় পর্যটক ও বাণিজ্যিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

ইসমাইল সাবরি বলেন, ‘উচ্চ ঝুঁকির কথা বিবেচনা করে আমরা দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করব’। এর আগে তিনি জানিয়েছিলেন, এই নিষেধাজ্ঞায় স্থায়ী বাসিন্দা, প্রবাসী, শিক্ষার্থীরা আওতাভুক্ত থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930