ইউএনওকে আক্রমণের বিষয়ে যা বললেন রংপুরের ডিআইজি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখমের ঘটনা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
তিনি আরও বলেন, আমাদের এখন প্রধান কাজ দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। সিসি টিভি ফুটেজ আমরা কালেক্ট করেছি এবং সেগুলো যাচাই বাছাই করে দেখা হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি। সব কাজই প্রক্রিয়াধীন আছে।
বুধবার মধ্য রাতে ঘোড়াঘাটে সরকারি বাসায় হামলার শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা। এরপর তাকে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বাবা চিকিৎসাধীন আছেন। তবে ইউএনওর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
