ব্রেকিং নিউজঃ

পাবজিসহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এর মধ্যে রয়েছে জনপ্রিয় গেম পাবজিও। এখন থেকে ভারতে খেলা যাবে না পাবজি।

চীনের সঙ্গে লাদাখে প্রথম সংঘাতের পর ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পরপরই বেজিংয়ের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারত সরকার।
গত মাসে ৪৭ টি ও এর আগে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিলো ভারত সরকার। তখন থেকেই পাবজি গেমের প্রতি নজর ছিল ভারত সরকারের।
ভারতের এই সিদ্ধান্তে চীন বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ  দুই দফায় ১০৬ টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার।
ভারত সরকারের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যে সব অ্যাপ আগে নিষিদ্ধ করা হয়েছিল, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় ছিল টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চিনা সংস্থা।
এখনও পর্যন্ত ভারত টিকটক, উইচ্যাট ও ইউসি ব্রাউডার সহ ২২৪ চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলির গ্রাহক সংখ্যা এ দেশে বেশ ভালো পরিমাণে ছিল।
ফলে ভারতের এই সিদ্ধান্ত চীন বড় ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930