ব্রেকিং নিউজঃ

একনেকে ছয় হাজার ৬২৯ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি-একনেক ৬ হাজার ৬২৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করেছে।

এর মধ্যে জিওবি দুই হাজার ৭১ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে প্রাপ্ত চার হাজার ৫৯৩ কোটি ৮৯ লাখ টাকা।

প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকায় শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুইটি প্রকল্প যথাক্রমে ‘মতলব – মেঘনা – ধনাগোদা – বেড়ীবাঁধ – জেড – ১০৬৯ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্প এবং ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সারা দেশে পুকুর, খাল উন্নয়নের ১ম সংশোধিত’ প্রকল্প; খাদ্য মন্ত্রণালয়ের ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণের ২য় সংশোধিত প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা-ডিএনডি এলাকার নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন ২য় পর্যায়ের ১ম সংশোধিত’ প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ ২য় পর্যায়ের ২য় সংশোধিত’ প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930