ব্রেকিং নিউজঃ

পরিবর্তনের দায়ভার বিএনপিকেই নিতে হবে

রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন হবে এর বিকল্প নেই। আর বিএনপিকেই এ পরিবর্তনের দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন ডা. মোশাররফ।

তিনি বলেন, তবে স্বাভাবিকভাবে পরিবর্তন হবে না। বিএনপি ছাড়া কেউ পরিবর্তন করতে পারবেও না। তাই এখন বিএনপিকেই উদ্যোগ নিতে হবে।

বড় বড় মহামারির পর, বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে পরিবর্তন হয়েছে। করোনার পরেও সারাবিশ্বে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, বাংলাদেশেও হবে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন হবে এর বিকল্প নেই। আর বিএনপিকেই এ পরিবর্তনের দায়িত্ব নিতে হবে বলেও জানান তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930